বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

এতো বড় জনসংখ্যার দেশে শিক্ষার্থীকে পড়াশোনা করে শুধু চাকরি খুঁজলে চলবে না, তাকে উদ্যোক্তা হতে হবে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, নিজের কর্মস্থান নিজের করতে হবে। এজন্য প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে। তাই সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় বেশি জোর দিচ্ছে সরকার।

আজ সোমবার বিকেলে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের একাংশের আয়োজিত এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাধারণ ও মাদরাসা শিক্ষায় নবম ও দশম শ্রেণিতে কারিগরি শিক্ষার অন্তত দুটি ট্রেড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২১ সাল থেকে এটি করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। আশা করছি, ২০২২ সালের প্রথম থেকেই এটি শুরু করা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের সঙ্গে উপযোগী করে গড়ে তুলতে হবে। কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। সকল ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন করতে হবে। ভবিষ্যৎকে গড়ার যোগ্যতা অর্জন করতে হবে তাদের। পরিকল্পনা করে সেটি নিখুঁতভাবে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

মন্ত্রী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন থাকলেও অর্থের সঙ্কুলান না থাকায় সেটি সম্ভব হয়নি। আগে যত্রতত্র যে কেউ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ফেলতেন। এখন অনুমোদন নিয়েই এসব স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরাদ হোসেন মোল্ল্যা, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451