বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোয়ারেন্টাইনে না থাকায় ৬ ইতালিফেরত বাধ্যতামূলক আইসোলেশন ইউনিটে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

করোনাভাইরাস ঠেকাতে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকার সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করায় কিশোরগঞ্জের ভৈরবে ছয় ইতালিফেরতকে বাধ্যতামূলকভাবে ট্রমা সেন্টারে স্থাপিত আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ওইসব প্রবাসীর বাড়িতে গিয়ে তাদের ধরে আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুতকৃত উপজেলার ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারে নিয়ে আসা হয় বলে জানা গেছে।

বিদেশ প্রত্যাগতরা হোম কোয়ারেন্টাইনে না থেকে বাড়ির বাইরে গিয়ে সকল কাজকর্ম করছেন এমন অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা, স্যানেটারি পরিদর্শক নাসিমা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহারসহ একদল পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা তাদের বাড়িতে গিয়ে ধরে নিয়ে আসেন। এরপর তাদের ট্রমা সেন্টারে আইসোলেশনে পাঠানো হয়।

তবে যে ছয় জনকে আনা হয়েছে তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। সন্দেহমূলকভাবে তাদের আনা হয়েছে এবং বাধ্যতামূলক আইসোলেশনে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451