সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

মুজিব শতবর্ষে বড় বাজেট দিয়ে কর্মসূচি না দিতে নির্দেশ, প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৩০৮ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষ উপলক্ষে বড় বড় বাজেট দিয়ে নতুন কাজ বা কর্মসূচি না দিতে মন্ত্রণালয়গুলোর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ বাজেটের মধ্যে থেকে ভালো কর্মসূচি পালনের কথা বলেছেন তিনি। আজ সোমবার ঢাকায় মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। এর আগে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন মুজিব শতবর্ষ উপলক্ষে নরমাল বাজেট থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ যেন উল্লেখ করার মতো কর্মসূচি ঘোষণা করে। বড় বাজেট দিয়ে নতুন কর্মসূচি নয়।

কেমন কর্মসূচি হতে পারে, তার একটি উদাহরণ দেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ছয় লাখ পেনশনভোগী বাড়িতে বসে যাতে পেনশন পান, সেটা নিশ্চিত করবে অর্থ বিভাগ। এ রকম কর্মসূচি মুজিব শতবর্ষের কর্মসূচিতে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে মুজিব শতবর্ষ পালনের কথাও বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।

এদিকে মন্ত্রিসভার বৈঠকে সুনামগঞ্জে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার আইনি খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ ছাড়া বৈঠকে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০ এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451