বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশি দূতাবাসের কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণে থাকতে পারবেন না

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ঢাকার দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশের নাগরিকেরা বিদেশি পর্যবেক্ষক হিসেবে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই বিদেশে মিশনগুলো যাতে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে সে ব্যাপারে বিদেশি মিশনগুলোকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার সব বিদেশি মিশনে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

বিদেশি মিশনগুলোতে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারির সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করেছে বলে জানতে পেরেছে। এ নিয়ে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে ২০১৮ সালের নির্দেশনা দূতাবাসগুলোকে স্মরণ করিয়ে দিতে চায়। ওই নির্দেশনায় বলা আছে, বাংলাদেশের কোনো নাগরিক আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণে বিবেচিত হতে পারেন না।

এই প্রেক্ষাপটে বিদেশি মিশনগুলো যেন সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষক দলে তাদের কর্মকর্তা হিসেবে কর্মরত বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করেছে সবগুলো বিদেশি মিশন এ বিষয়টিকে বিবেচনায় নেবে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451