বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে ঠাণ্ডা বাতাস পঞ্চগড়ে, বেড়েছে ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩১৯ বার পড়া হয়েছে

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর পঞ্চগড়ে ঠাণ্ডা বাতাসে আবারো বেড়েছে শীতের তীব্রতা। এ ছাড়া কমে এসেছে দিনের তাপমাত্রাও। সোমবার সারাদিন সূর্যের মুখ দেখতে পারেনি এ এলাকার মানুষ। এ ছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধানও মারাত্মকভাবে কমে এসেছে।

আজ সোমবার সকাল ৯ টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিলো দেশের মধ্যে সর্বনিম্ন। বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিও দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার সর্বনিম্ন অবস্থান।

সকাল থেকেই হিমালয়ের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ঠাণ্ডা বাতাস বয়ে চলেছে। ঠাণ্ডা বাতাসে হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে বলেই জানিয়েছে এ এলাকার মানুষ। এবার পৌষের শুরু থেকে এ পর্যন্ত দিনের বেলাতে এমন ঠাণ্ডা পঞ্চগড়ে অনুভূত হয়নি বলেও তারা জানান। ঠাণ্ডা বাতাসের সাথে সাথে হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। বিরামহীনভাবে বয়ে চলা ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। শহর থেকে গ্রামের বিভিন্ন স্থানে দেখা গেছে সাধারণ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। শীতের প্রকোপ বাড়লেই দুর্ভোগ বাড়ে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষের। পঞ্চগড়ের চা শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা কষ্টে পড়ে যান। তারা কাজে বের হতে পারেন না।

পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, আকাশে মেঘ থাকার কারণে সূর্য দেখা যায়নি। এ ছাড়া ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আরো কমে আসার পাশাপাশি তীব্র কিংবা মাঝারি ধরণের শৈত্য প্রবাহ শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451