বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৈলাশের কণ্ঠে ‘ডাক দিয়াছে বাংলাদেশ আমারে…’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৮ বার পড়া হয়েছে

সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। জেমস-সোনু নিগমের পর মঞ্চে উঠেন ভারতের আরেক জনপ্রিয় লোক গায়ক কৈলাশ খের। বিশ্বের মোট ২০টি ভাষায় গান গেয়েছেন এই গুণী শিল্পী। যার মধ্যে বাংলাও আছে। তারই প্রমাণ মিলল মিরপুর স্টেডিয়ামে। পারফর্মেন্সের শেষ দিকে তিনি পরিস্কার বাংলায় গেয়ে ওঠেন এন্ড্রু কিশোরের বিখ্যাত গান ‘ডাক দিয়াছেন দয়াল আমারে…।’ গানটির অন্তরা কিছুটা চেঞ্চ করে তিনি এক লাইনে বলেন ‘ডাক দিয়াছে বাংলাদেশ আমারে…।’ সুরে সুরে কৈলাশের এই সৌজন্যতায় হর্ষধ্বনি ওঠে স্টেডিয়ামজুড়ে।

এর আগে মঞ্চে উঠেই নগর বাউল জেমসের কণ্ঠে ভেসে আসল ‘সুলতানা বিবিয়ানা’। দর্শকের মাঝে পড়ে গেল সাড়া। জেমস এসেছেন! গানটি শেষ হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর হয় আতশবাজি। যার শেষে আবার শুরু হয় জেমসের গান।

এবার জেমস শুরু করেন তার বিখ্যাত গান ‘মা’ দিয়ে। এই হৃদয় ছুঁয়ে যাওয়া গানটি শুনে হাজারো শ্রোতার সঙ্গে আবেগে ভাসেন প্রেসিডেন্ট বক্সে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি গেয়ে শোনান তার হিন্দি প্লেব্যাক ‘চাল চালে’ এবং বিখ্যাত গান ‘তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার’। এই চারটি গান গেয়ে দর্শকদের তুমুল হর্ষধ্বনির মাঝে মঞ্চ ছাড়েন নগর বাউল জেমস।

এরপর মঞ্চে আসেন ভারতের সুপারস্টার সোনু নিগম। দুইটি গান গাওয়ার পরেই তার কণ্ঠে শোনা গেলো ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠোঁট মেলালেন সেই গানে। সোনু নিগমের পরের গানটিও বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত। মহান মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণামূলক ‘শোন একটি মুজিবুরের থেকে’ গানটির সঙ্গে ঠোঁট মেলান প্রধানমন্ত্রী। দেশাত্ববোধক গান শেষেই তিনি শুরু করেন তার জনপ্রিয়তম হিন্দি গানগুলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451