বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিসিবি বিপিএলে দুর্নীতি রুখতে কঠোর অবস্থানে 

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে অব্যাহত ফিক্সিং কেলেঙ্কারির প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে আইসিসি। দুর্নীতি রুখতে প্রতিটি বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুসারে কাজ করছে বোর্ডগুলো। বাংলাদেশের ক্রিকেটে সাম্প্রতিক ধাক্কার নাম সাকিব আল হাসান। সামান্য তথ্য গোপন করার অপরাধে তাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে সতর্ক হয়ে গেছে বিসিবি। আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে প্রতিটি দলের সঙ্গে দিচ্ছেন দুর্নীতি দমন শাখার সদস্য। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তারা এখন ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘এটি (দুর্নীতি) আগে থেকেই ছিল, এখন আরও বাড়ছে। যত দিন যাচ্ছে, তত বাড়ছে। এটা নিয়ে ওরাই (এসিইউ) সবকিছু করছে। আমাদের শুধু অতিরিক্ত খরচ বহন করতে হবে। প্রতিটি দলের সঙ্গে যদি দুর্নীতি দমন শাখার লোক নিয়োগ করতে হয় সেখানে বেতন আছে, থাকার ব্যবস্থা করতে হবে। আমরা এসব করতে রাজি। আমরা বলেছি যে, খেলাটা যতটা সম্ভব নিরাপদ করতে চাই। ওরা (এসিইউ) আমাদের বলেছে, আমরা সেভাবেই এগোচ্ছি।’

দুর্নীতি দমন শাখায় কারা কারা কাজ করছেন, সেই বিষয়ে বিসিবি প্রধান বলেন, ‘সাধারণত আমাদের দুর্নীতি দমন শাখায় যারা আছে, তারাই নিয়োগ দেবে। এ কাজে অভিজ্ঞদেরই সাধারণত নিয়োগ দেওয়া হয়। যারা আগে সেনাবাহিনীতে কাজ করেছে। প্রতিটি টিমকে আবার প্রশিক্ষণ দেওয়া হবে। যারা যারা স্পনসর হয়েছে তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। এটা ওরা ওদের মতো করবে। এটার মধ্যে আমরা নাক গলাই না। এখানে কে কে কাজ করছে আমরা জানতেও চাই না। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এটা স্বাধীন রাখাই ভালো।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451