রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বাংলাদেশের মেয়েদের জয় দিয়ে এসএ গেমস মিশন শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৪ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে দক্ষিণ এশিয়ান গেমস মিশন শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। লঙ্কানদের ছুড়ে দেওয়া ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের ৯ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা।

আজ মঙ্গলবার এসএ গেমসের আসরের তৃতীয় দিনে মুখোমুখি হয় দুই দল। এদিন পোখারা রঙ্গশালাতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

দেখেশুনে ব্যাটিং শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার উমেশা থিমাশিনি ও জানাদি অনালি। তবে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় উইকেটে ফের সামারাউইক্রিমকে নিয়ে জুটি গড়েন উমেশা। তবে ৫৬ রানে উমেশা আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ লঙ্কানদের হাতেই থাকে। সেই হিসেবে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল লঙ্কানরা। কিন্তু ১৭তম ওভারে নাহিদার বোলে সামারাউইক্রিম আউট হলে ম্যাচ হেলে যায় বাঘিনীদের পক্ষে। কারণ  ১১১ থেকে ১১৮ রানের মধ্যে ৪টি উইকেট হারায় শ্রীলঙ্কা। ফলে শেষ পর্যন্ত ১২২ রানে থেমে যায়  শ্রীলঙ্কার ইনিংস।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন উমেশা। তার ৪৯ বলের ইনিংসটাতে ছিল ৫টি চার ও ৪টি ছয়। এছাড়া সামারার ব্যাট থেকে আসে ২ চার ও ১ ছয়ে ৩০ বলে ৩৩ রান।

এদিকে ১২৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৩ রানের মাথায় আউট হন মুর্শিদা খাতুন। অবশ্য দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন আয়েশা রহমান ও সানজিদা ইসলাম। তবে দলীয় ৬৬ রানের মাথায় আয়েশা আউট হলে
জুটি ভেঙে যায়। আউট হওয়ার আগে ৩৫ বলে ২৯ রান করেন আয়েশা।

আয়েশার বিদায়ের ক্রিজে আসা নিগার সুলতানাও ৬ রান করে বিদায় নেন। তবে ফারজানা হককে সাথে নিয়ে ৯ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন সানজিদা।

৪৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সানজিদা। আর ফারজানা অপরাজিত থাকেন ১৮ বলে ২৩ রান করে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১২২/৬ ( ২০ ওভার)
উমেশা ৫৬, সামারা ৩৩, সন্দীপনী ১২;
নাহিদা ৪/৩২, জাহানার ১/২৩।

বাংলাদেশ ১২৬/৩ ( ১৮.৩ ওভার)
সানজিদা ৫১*, আয়েশা ২৯, ফারজানা ২৩*, নিগার ৬, মুর্শিদা ৮
উমেশা ১/১৩।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451