সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘নারীদের প্রতি সহিংসতা রোধে কমপ্লেন বক্স’

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩১০ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী ‘১৬ ডেজ অব অ্যাকটিভিজম- অরেঞ্জ দ্যা ওয়ার্ল্ড’ ক্যাম্পেইন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সংগতি রেখে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আজ শুক্রবার ও শনিবার এই ক্যাম্পেইনের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ ক্যাম্পেইন থেকে নারীদের প্রতি সহিংসতা রোধে প্রতিটি ওয়ার্ডে আজ শুক্রবার থেকে কমপ্লেইন বক্স দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, মাসে একবার করে সেগুলো খোলা হবে। ওয়ার্ড কাউন্সিলর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত থাকবেন। অভিযোগকারী নারীর পরিচয় গোপন রাখা হবে। এভাবে সবাইকে নিয়েই আমরা আমাদের বাসযোগ্য ঢাকা গড়ে তুলব।

নারীদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ২৫ নভেম্বর ‘নারী নির্যাতন বিলোপ দিবস’ থেকে ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পর্যন্ত ১৬ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আকবর পাঠান ফারুক, এ কে রহমত উল্লাহ, অপরাজিতা হক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, ক্রিকেটার সাকিব আল হাসানসহ ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন এবং সুইডেনের রাষ্ট্রদূত চারলতা স্কলাইটার।

প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্বব্যাপী এই কর্মসূচি উদযাপিত হয়ে আসছে। নিরাপদ পরিবেশ এবং নারীবান্ধব পরিবেশ নিশ্চিত এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য সুন্দর নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

দেশে নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে শক্তিশালী আইনি কাঠামো আছে বলেও উল্লেখ করেন স্পিকার।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, নারী ও বিশেষ সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি সহিংসতা প্রতিরোধে এবং তাদের অধিকার নিশ্চিতে এই কর্মসূচি ১৯৯১ সাল থেকে আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। সেন্টার ফর ওমেন্স গ্লোবাল লিডারশিপ এই কর্মসূচির অন্যতম আয়োজক। বিশেষ সুবিধাবঞ্চিত নাগরিকদের জন্য কাজ করছে ডিএনসিসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451