মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার সঙ্গে ৬ ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সচল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ৭০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সচল হয়েছে। তবে লাইনচ্যুত বগি উদ্ধার ও সংস্কার শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা।

এদিকে এ রেলপথের ১ নম্বর লেনটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ২, ৩ ও ৪ নম্বর লেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকারী ট্রেন আসার পর ৩ ও ৪ নম্বর লেনের ব্রড গ্রেজ লাইনটি সচল করে। তরে এ রেল পথের মিটার গেজ লাইনের সংস্কার কাজ এখনো চলছে।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রংপুর এক্সপ্রেসটি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে লোকো মাস্টারসহ প্রায় ৮ জন যাত্রী আহত হয়। এ সময় ইঞ্জিনসহ ২টি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে থাকা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এরপর ঢাকা থেকে একতা এক্সপ্রেসটি রাতে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পয়েন্টম্যান আমজাদ আলী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই লেন ঠিক করা হয়ছে। উদ্ধারকারী ট্রেন আসার পর ৩ ও ৪ নম্বর লেন সচল করা হয়েছে। এরপর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশন ক্রস করে।

এ ব্যাপারে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, সন্ধ্যায় রিলিফ ট্রেন এসে কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো অপসারণ করে ক্ষতিগ্রস্ত সবগুলো লেন সচল করতে ভোর পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরো জানান, এরই মধ্যে পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

এ ছাড়া ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনার পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে এডিসি জেনারেল ফিরোজ আহম্মেদকে প্রধান করে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451