বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৩৯১ বার পড়া হয়েছে
আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়ায় দায়ের করা মামলায় তাঁর জামিন স্থগিত করেছেন আদালত।

আজ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ৪ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকীকে জামিন দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। গত ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছিলেন। গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামি হলেন- ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের স্ত্রী জাহানারা রশিদ।

চলতি বছরের ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে আবেদন করেও জামিন পাননি লতিফ সিদ্দিকী। যার ধারাবাহিকতায় তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451