মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মা ইলিশ ছিনতাই, ২ সদস্য প্রত্যাহার ফায়ার সার্ভিসের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪০৮ বার পড়া হয়েছে

চাঁদপুরে জেলেদের কাছ থেকে মা ইলিশ ছিনতাইয়ের অভিযোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ এটি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি হুমায়ুন আহম্মেদ ও ফায়ারম্যান লিটন দেকে প্রত্যাহার করে ঢাকা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘আমরা স্থানীয় বিভিন্ন সূত্রে জানতে পারি, ফায়ার সার্ভিসের এই দুই সদস্য মিলে বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয়ে ইলিশ মাছ ছিনতাই করে। এ ছাড়া গত ২৯ অক্টোবর ওই দুই কর্মকর্তা চাঁদপুর মডেল থানা-পুলিশ পরিচয়ে চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের বালিয়া সড়কে ইলিশ মাছ ছিনতাই করার চেষ্টা করে। এটি নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানাই।’

ফরিদ আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দুজনকে গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451