মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুরের বাসায় ৮ কোটি ৬০ লাখ টাকার চেক উদ্ধার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৩৬৫ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও ১ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ উদ্ধার করেছে র‍্যাব। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে হাবিবুরের বাসায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে র‍্যাব।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তাঁর নেতৃত্বেই হাবিবুরের বাসায় অভিযান চালায় র‍্যাবের একটি দল।

সারওয়ার আলম আরও জানান, আটক করার সময় হাবিবুরের সিলেটের বাসা থেকে চারটি গুলিভর্তি একটি পিস্তল ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল হাবিবুর ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা তুলেছেন, এ–সংক্রান্ত তথ্যও পেয়েছে র‍্যাব। কিন্তু এই টাকা কোথায় আছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে শুক্রবার ভোরে সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে হাবিবুর রহমানকে আটক করে র‌্যাব। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, হাবিবুর রহমান দেশ থেকে পালিয়ে ভারত যাচ্ছিলেন। পালানোর সময় তাঁকে আটক করা হয়। আটকের পর হাবিবুর রহমানকে ঢাকায় আনা হয়। ঢাকায় আনার পরপরই তাঁকে নিয়ে অভিযান শুরু করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451