রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ওবায়দুল কাদেরঃ মহাসড়ক তৈরির অভিজ্ঞতা নেই বিএনপির

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক তৈরি করার কোনো অভিজ্ঞতা বিএনপির নেই। তাই টোল আদায়ের সিদ্ধান্ত নিয়ে তারা মিথ্যাচার করছে।
তিনি বলেন, ‘মহাসড়ক করার কোন অভিজ্ঞতা তো বিএনপির নেই। যখন ক্ষমতায় ছিল তখন চার লেনের কোন রাস্তাই ছিল না। পদ্মাসেতু, মেট্রোরেল এ সব তারা স্বপ্নেও দেখে নি। এ দেশে সড়ক অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, এ সবের বিষয় তাদের কোন অভিজ্ঞতা নেই।’
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্যান্য দেশে যে টোল আদায় হয় এটা বিএনপি জেনেও না জানার ভান করছে। রাস্তা করতে হলে তো রাস্তা ব্যবহার উপযোগী রাখতে হয়, রাস্তার তো মেন্টেইনেন্স আছে।
বিএনপির আন্দোলনের হুমকীকে কিভাবে দেখছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না। আওয়ামী লীগ আন্দোলন মোকাবিলা করেই ক্ষমতায় এসেছে। আন্দোলন শান্তিপূর্ণভাবে করলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা করলে সমোচিত জবাব দেওয়া হবে।
রংপুর-৩ আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিবে কি না জানতে চাইলে তিনি বলেন, রংপুরের আসনটি আসলে জোটের নিয়ম অনুযায়ী জাতীয় পার্টির ছিলো। জোটগত সিট বন্টনে এটা জাতীয় পার্টির ছিল। এখন যদি জোটগত ভাবে আমাদের কাছে আসনটি চান এবং বলেন আসনটা আমাদের দেওয়া হোক। তখন আমরা বিবেচনা করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451