বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মামলা প্রত্যাহারের দাবীতে তাপবিদুৎ কেন্দ্রে মানববন্ধন – বাবাকে নয়,আমাকে গ্রেফতার করুন ৩য় শ্রেনীর ছাত্র মোশফিক

মোঃ রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৭০ বার পড়া হয়েছে
smart

বাবাকে নয়, আমাকে গ্রেফতার করুন। হাতের লেখা ব্যানার নিয়ে দাড়িয়ে মানব বন্ধনে অংশ
গ্রহন করেছেন মোশফিক বাবু (৯) নামে এক তৃতীয় শ্রেনীর ছাত্র। এই শিশু সাংবাদিকদের
জানায়, তার বাবা পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যাক্তি,মামলার কারনে পুলিশের ভয়ে তার
বাবা বাড়ীতে না থাকায় এখন তারা অনাহারে-অর্ধ্যাহারে জীবন যাপন করছেন। তাই সে
বাবার জন্য মানববন্ধনে এসেছে।
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের আন্দোলনরত শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা
মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানী বন্ধসহ অনতিবিলম্বে নিয়োগের দাবীতে অনুষ্ঠিত
মানববন্ধনে, এমন ব্যনার নিয়ে অংশ গ্রহন করেন ওই শিশুসহ বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের
আন্দোলনরত শ্রমিকদের পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার বেলা ১২ টায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বাজারে এই মানব বন্ধন
অনুষ্ঠিত হয়।
“বাবাকে নয় আমাকে গ্রেফতার করুন” ব্যানার নিয়ে অংশগ্রহন করা তৃতীয় শ্রেনীর ছাত্র
মোশফিক বাবু বলেন, তাদের পরিবারের এক মাত্র উপার্জ সক্ষম ব্যাক্তি তার পিতা আশেদুলের
নামে মামলা হওয়ায়, সে বাড়ীতে থাকতে পারছেনা, এই কারনে তাদের পরিবার এখন অচল হয়ে
পড়েছে। এই জন্য তার বাবাকে গ্রেফতার না করার জন্য তিনি মানব বন্ধনে এসেছেন। এই শিশুর
সঙ্গে একই কথা বলেন অনান্য শ্রমিকদের পরিবারের সদস্যরাও।
বড়পুকুরিয়া তাপ বিদুৎকেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক
আবু সাঈদ বলেন, গত ৬ জুলাই শ্রমিক আন্দোলন শুরু হলে গত ৭ জুলাই আন্দোলনরত শ্রমিকদের
উপর পুলিশ হামলা ও লাঠিচার্জ করে, তাকেসহ ১৬জন শ্রমিক নেতাদের আটক করে। সেই সময়
৫৪ জন শ্রমিকনেতার নাম উলে­খ করে ২০০জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
ওইদিন পুলিশের আটক হওয়া তিনিসহ ১৬জন শ্রমিক, গত ১১ জুলাই আদালত থেকে জামিনে
বেরিয়ে আসলেও, পুলিশের ভয়ে বাড়ীতে থাকতে পারছেনা অনান্য শ্রমিকরা, এই কারনে
শ্রমিকদের পরিবার গুলো এখন অচল হয়ে পড়েছেন। তিনি পুলিশি হয়রানী বন্ধ করাসহ
শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান। মানব বন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য
রাখেন, শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, শ্রমিকনেতা
আরিফুল ইসলাম, মাজেদুল হক, কবি শাহাজাহান প্রমুখ।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451