শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে অব্যহত পানি বৃদ্ধিতে আমড়া চাষে মহাক্ষতির আশংকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম ঝালকাঠি থেকেঃ-ঝালকাঠিতে গত মে মাসের

ঘুর্নিঝড় রোয়ানুর পর থেকে কয়েক দফায় দফায় জোয়ারের অস্বাভাবিক

পানি বৃদ্ধির ফলে আমড়া চাষে ব্যপক ক্ষতি হয়েছে। অন্যান্য শাক সবজি,

আমনের বীজতলা পাশাপাশি কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক ফল হিসেবে

আমড়া চাষে ব্যপক ক্ষতি হয়েছে। কৃষকরা দাবি করেছে, আমড়া গাছের

শতকরা ৪০ ভাগ গাছ পানিতে ডুবে মরে যেতে পারে। এ সব গাছের

পাতা ইতিমধ্যেই হলুদ হয়ে ফল ঝরে পড়ছে। কৃষি বিভাগও আমড়ার এ

অবস্থার কথা স্বীকার করেছে। জেলার অর্থনৈতিক ফল হিসেবে চিহ্নিত

আমড়া চাষ এই অঞ্চলের সর্জন পদ্ধতিতে (কান্দি কেটে), বসত বাড়ির

আঙিনায়, গ্রামিণ সড়কের পাশে ও বিভিন্ন মাছের ঘেরের চারিপাশে

চাষ হচ্ছে। আমড়া ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর ফল এবং এ অঞ্চলের আমড়া

বরিশালের আমরা হিসেবে দেশ জুরে পরিচিত। কিন্তু বন্যা জনিত

পরিস্থিতির কারনে ৪-৫ দিন ধরে নিচু এলাকায় আমরা ক্ষেত ডুবে

থাকায় এর ব্যপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। পানি সরে যাওয়ার পর এখনও

কিছু কিছূ আমড়া ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। অনান্য বছরের

তুলনায় এবছর আমড়ার উতপাদন কম হয়েছে। ইতিমধ্যেই বাজারে আমড়া

আসা শুরু করেছে। বর্তমানে একহাজার টাকা মন দরে (৪০ কেজি)

বিক্রি হচ্ছে আমড়া। বরিশালের আমড়ার চাহিদা দেশজুড়ে থাকায় ঢাকা

চট্টগ্রাম সহ বড় বড় শহর এলাকায় বেপারীরা হাট থেকে আমড়া কিনে

এই সব অঞ্চলের সরবরাহ করছে। ঝালকাঠি জেলায় কৃষি বিভাগের তথ্য

মতে ৬৫০ হেক্টরে আমড়ার চাষ বলা হচ্ছে। তবে বাস্তবে প্রায় ১ হাজার

হেক্টরেএ বছর আমড়ার চাষ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে হেক্টর

প্রতি আমড়া ৭ থেকে ১০ মে: টন উতপাদন হয়। জেলায় এবছর আমড়ার ফলন

কম হওয়ায় ২৫ কোটি টাকার আমড়ার উতপাদন কমে ১৬ কোটিতে

এসেছে। সরেজমিনে দেখা গেছে, পানি কিছু কমে যাওয়ার পরও ১

সপ্তাহের মধ্যেই আক্রান্ত আমড়া ক্ষেতগুলোর গাছের পাতা হলুদ হয়ে ঝরে

পড়ছে। কৃষকরা জানিয়েছে গাছ মরে যাওয়ার লক্ষণ হিসেবেই পাতা হলুদ

হয়ে গাছ ন্যাড়া হয়ে যাচ্ছে। কৃষকরা শংকা করছেন শতকরা ৪০ ভাগ

আমড়া গাছ মারা যারা যেতে পারে। আর তাতে কৃষকরা অর্থনৈতিক

ভাবে চরম ক্ষতিগ্রস্থ হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451