বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

মামলার তদন্তে গিয়ে অভিযুক্তের কোপে জখম পুলিশের এএসআই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৬৯ বার পড়া হয়েছে

 

মামলার অভিযোগ তদন্ত করতে গিয়ে অভিযুক্তের হামলার শিকার হয়েছেন পিরোজপুরের কাউখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে এ ঘটনা ঘটে। এএসআই রফিকুল বরিশালের রুপাতলী এলাকার মৃত রহিম খানের ছেলে।

গুরুতর জখম রফিকুল ইসলামকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, জয়কুল গ্রামের মৃত হানিফ হাওলাদারের ছেলে মোঃ হায়দার আলী হাওলাদারের বিরুদ্ধে একই গ্রামের হ্যাপি বেগম একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগটি সরেজমিনে তদন্তের জন্য কাউখালী থানার এএসআই রফিকুল ইসলাম, কনস্টেবল মোঃ কাদেরকে নিয়ে হায়দার আলীর বাড়িতে যায়।

বাড়িতে গিয়ে তাকে ডাক দিলে হায়দার দরজা খুলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এএসআই রফিকের উপর হামলা চালায়। হামলায় দুই হাত ও গাল জখম হয়। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451