রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে হুমকি-নিষেধাজ্ঞার মুখে আলোচনা অসম্ভব : ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানচি সতর্ক করে দিয়েছেন, পারস্য উপসাগরে পরিস্থিতি ‘খুব বিপজ্জনক’। সেইসঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা অসম্ভব বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ট্রাম্প প্রশাসনের লক্ষ্য তেহরানকে আলাপে ফিরিয়ে আনা। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি তেলের ট্যাঙ্কারে হামলা ও মার্কিন ড্রোন ভূপাতিত করার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আগে এসব পাল্টাপাল্টি মন্তব্য শোনা গেল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞার আদেশে সই করার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আহ্বানে নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখত নতুন নিষেধাজ্ঞাকে ইরানি জনগণের প্রতি ‘মার্কিন শত্রুতার’ আরেক লক্ষণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের উচিত ওই অঞ্চলে ‘তাদের সামরিক হঠকারিতা’ বন্ধ, তাদের ‘রণতরীর বহর’ প্রত্যাহার ও ‘ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ’ থেকে সরে এসে উত্তেজনা প্রশমন করা।

অন্যদিকে, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোনাথন কোহেন ১২ মে ও ১৩ জুন তেলের ট্যাঙ্কারে হামলা ও ২০ জুন আন্তর্জাতিক আকাশসীমায় ১০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার জন্য ইরানকে দায়ী করেন। ইরান ট্যাঙ্কারে হামলার দায় অস্বীকার করেছে এবং ড্রোনটি তাদের আকাশে ছিল বলে দাবি জানিয়েছে।

রাষ্ট্রদূত জোনাথন কোহেন বলেন, ‘ইরানকে অবশ্যই বুঝতে হবে যে এসব হামলা গ্রহণযোগ্য নয়। এখন সময় এসেছে বিশ্বকে আমাদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলা।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451