শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৪০৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তরা বিউটি আক্তার কুট্টি নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিউটি আক্তার কুট্টি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী। তিনি কায়েতপাড়া ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় বিউটি আক্তার কুট্টি সকালে চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন। পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে একদল দূর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো ব্যবস্থা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451