রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ আরোহী নিহত, আহত ৭

বাংলার প্রতিদিন, অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৫৩৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী বাজারে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাত যাত্রী। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়ামারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায় (৫৫) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম (৪২)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার এলাকার আটজন একটি অটোরিকশা রিজার্ভ নিয়ে লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে পলাশী বাজারে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র নিহত হন। এসময় আহত হন অটোরিকশার সাত যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451