রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রংপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৫৬৬ বার পড়া হয়েছে

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকেলে তাদের প্রত্যাহার করার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।প্রত্যাহার করা চার পুলিশ সদস্য হলেন এসআই আবদুল করিম, কনস্টেবল তারেক আজিজ, আবদুল হাকিম ও শাহজালাল।

গঙ্গাচড়া থানা থেকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।একাত্তর টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ তাদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দেন।

এরপর এই ব্যবস্থা নেওয়া হলো। বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করছিলেন গঙ্গাচড়া থানার এসআই আবদুল করিম ও আরও তিন পুলিশ কনস্টেবল।

এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ওই চার পুলিশ সদস্য একাত্তর টিভির ক্যামেরাম্যান শাহিন আলমের ওপর চড়াও হন ও লাঞ্ছিত করেন। এতে তিনি বাধা দিলে তাকেও লাঞ্ছিত করা হয়।

পরে গঙ্গাচড়া থানায় তিনি (বায়েজিদ) মৌখিক অভিযোগ দেন।গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সাংবাদিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মিজানুর রহমান ওই চারজনকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এদিকে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451