রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব : রেল সচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৫১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত উপবন এক্সপ্রেস ট্রেনের উদ্ধারকাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন। পরিদর্শন শেষে রেল সচিব সাংবাদিকদের বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী। আপাতত ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ থাকবে কুলাউড়া জংশন থেকে। কুলাউড়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে কিন্তু সরাসরি সিলেটের সঙ্গে কোনো ট্রেন যোগাযোগ এখন সম্ভব হচ্ছে না।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল কুলাউড়া উপজেলার বরমচালে পৌঁছান রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন। এ সময় তিনি রিলিফ ট্রেনের উদ্ধার তৎপরতা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বিকেল ৫টার মধ্যে উদ্ধার কাজ শেষ করার আশ্বাস দেন।

মোফাজ্জেল হোসেন আরো বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্ত শেষে জানা যাবে ট্রেনের বগিতে সমস্যা নাকি লাইনে সমস্যা ছিল। কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে।

এর আগে গতকাল রবিবার রাত ১১টা ৫০ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল লেভেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি। এ সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে চারজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451