বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বৃষ্টি বাড়ার আশঙ্কা বৃহস্পতিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে যাবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এরই মধ্যে ঢাকায় মেঘলা আকাশ তৈরি হয়েছে।

আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হবে। তবে বৃহস্পতিবার বাড়বে বৃষ্টি। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে যাবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের অথবা ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টা পর্যন্ত ২ মিলিমিটার, চট্টগ্রামে ৪ মিলি, রংপুরে ৩০ মিলি এবং বরিশালে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও রাঙামাটিতে রেকর্ড করা হয় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451