বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে: বিএনপি মহাসচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৫১৭ বার পড়া হয়েছে
শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে: বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপি নয়, পুরো জাতি আজ সংকটে। এই বেআইনি-দখলদার সরকারের কারণে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে।শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে তো এখন কোনও রাজনীতি নেই। রাজনীতি একটা দলের কাছে চলে গেছে। সেই দলের হাতেই এখন আইনের শাসন ও পুলিশ বাহিনী নিয়ন্ত্রিত হয়। সাংবাদিকরাও এখন সত্য প্রকাশ করতে পারে না।

মানুষের বাকস্বাধীনতা নেই। তাই অন্যায়কারীরা অন্যায় করতে ভয় পায় না এখন।মির্জা ফখরুল বলেন, এই যে নুসরাত, সে আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। এই দেশে যে কোনও শাসন ব্যবস্থা নেই, আইনের প্রতি মানুষের ভরসা নেই; তা নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিলো নুসরাত।ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলিতে গ্রামবাসী নিহতের ঘটনায় মামলা খারিজ প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার প্রশাসন, আইন সব নিজ দখলে রেখেছে। তার প্রমাণ গরিবের বিচার না পাওয়া।

একটা বেআইনি দখলদার সরকার বসে আছে। আমরা সরকারকে বলেছি এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451