রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি : পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৪৬৪ বার পড়া হয়েছে
আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি : পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

যারা আত্মসমর্পণ করেননি তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ। আজ যারা আত্মসমর্পণ করলেন তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। আর যারা আত্মসমর্পণ করেননি তারা কোনো সন্ত্রাসী কার্যকলাপ করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার বিকেলে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে চরমপন্থীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চরমপন্থা অনুসরণকারীদের ভালো পথে ফেরার সুযোগ দিয়েছে। যারা আত্মসমর্পণ করলেন, তাদের জন্য প্রধানমন্ত্রী প্রণোদনা দিয়েছেন। যারা এখনো অন্ধকার জগতে রয়েছে, তারা যদি ফিরে না আসে তাদের বিরুদ্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, পথচ্যুত মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার। বাংলাদেশ পুলিশ তাদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে।

আইজিপি বলেন, উগ্রপন্থা ও চরমপন্থা দমনে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। আজ যেসব চরমপন্থী আত্মসমর্পণ করেছেন তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সহযোগিতা করা হবে, যাতে তারা মূল স্রোতধারায় ফিরে আসতে পারে।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স, রাজশাহী-৪ আসনের সাংসদ প্রকৌশলী এনামুল হক, সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সাংসদ নাদিরা ইসলাম জলি, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

এর আগে আত্মসমর্পণকারীদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পাবনাসহ ১৪টি জেলার ৫৯৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে ৫৭৫টি দেশি অস্ত্র ও ৬৮টি আগ্নেয়াস্ত্র জমা দেন চরমপন্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451