মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নওগাঁ শহরে ৫তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট:

নওগাঁ শহরে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে শহরের আটাপট্টি এলাকার ওই ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি ঘটেনি। তবে পুড়ে গেছে ভবনে রাখা প্লাস্টিকের গুদাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের আটাপট্টি এলাকায় পাঁচতলা ওই ভবনটির মালিকের নাম মজনু কাওসার। তিনি আরএফএল কোম্পানির স্থানীয় পরিবেশক। ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলা তিনি বিভিন্ন প্লাস্টিক সামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করতেন। পঞ্চম তলায় মজনু পরিবার নিয়ে বসবাস করতেন।

 

দুপুর ২টার দিকে ভবনের পঞ্চম তলাতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর পরই ভবনের বাসিন্দারা নিরাপদে বের আসতে সক্ষম হন। তবে ভবনে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার পর পরই খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে নেভাতে গিয়ে নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ফারহান আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

ভবনমালিক মজনু কাওসার জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম মোরশেদ জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর এই আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি হয়নি। মালামালের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল (জন) ও অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451