শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

দারিদ্রের কারণে শিশুরা যাতে শিক্ষাবঞ্চিত না হয় সেই হাল ধরেছেন নাগেশ্বরীর হাসনবাদের হেলাল হোসেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৪২৩ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি : কিশোর
বয়স থেকেই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ইচ্ছা জাগে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনবাদ ইউনিয়নের হেলাল
হোসেনের। দারিদ্রের কারণে কোনো শিশু যাতে শিক্ষাবঞ্চিত না হয়
সেজন্য হাল ধরেন তিনি। অনার্স শেষ করে ২০১৪ সালে ২০
শিক্ষার্থী নিয়ে গড়ে তোলেন হাসনাবাদ শিশু শিক্ষাকেন্দ্র।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংখ্যা এখন একশো ২০ জন ।
তৃতীয় শ্রেণীর বিথি খাতুন। স্কুলে পাঠানোর সামর্থ্য ছিলো
না দরিদ্র বাবা-মার। তবে আশার আলো হয়ে হাজির হয়েছে
হাসনাবাদ শিশু শিক্ষাকেন্দ্র। বিনা বেতনেই সে এখন পড়ালেখার
সুযোগ পাচ্ছে।
বিথির মতো আরও ১২০ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা
বেতনে লেখাপড়া করছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনবাদ
ইউনিয়নের এই স্কুলে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ
নিয়েছেন হেলাল হোসেন। নিজের টিউশনির টাকায় চালাচ্ছেন
স্কুল।
তবে শুধু শিশুদের পড়ালেখাই নয়, বয়স্ক শিক্ষা, নারীদের সেলাই
প্রশিক্ষণ, মাদক ও যৌতুকের বিরুদ্ধে সচতেনতা তৈরিতেও কাজ
করছে প্রতিষ্ঠানটি। যদিও বসার পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষার্থীদের বই-
খাতা-পোশাকসহ নানা সংকটও রয়েছে।
শিক্ষার আলো ছড়িতে দিতে হেলাল হোসেন ব্যক্তিগত উদ্যোগে যে
কাজ করছেন তাকে সাধুবাদ দিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরীর
উপজেলার সাধারণ মানুষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451