শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বিএনপি রাজনীতিতে এখন দেউলিয়া হয়ে গেছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৪৯৫ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি॥
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির
সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ তোফায়েল আহমেদ
বলেছেন, বিএনপি রাজনীতিতে এখন দেউলিয়া হয়ে গেছে। ৩ বছর পরপর
সম্মেলন হয়, কয়দিন আগে তাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু
সম্মেলন করতে পারেনি।
রোববার (২৪ মার্চ) দুপুরে ভোলা সরকারি স্কুলমাঠে কাচিয়া ও বাপ্তা
ইউনিয়ন আ’লীগের তৃণমূল পর্যায়ে কর্মী সভায় মতবিনিময় কালে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা আ’লীগ
অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী জেলে রয়েছেন। অথচ তারা
কোনো আন্দোলন করতে পারে না। তারা মাঠেও পারেনা, কোর্টেও
পারেনা। এটাই তাদের প্রাপ্য ছিলো। কারণ তারা আগুনে পুড়িয়ে মানুষ
হত্যা করে। হত্যাকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না।
ঐক্যফ্রন্টের সমালোচনা করে তোফায়েল বলেন, কতগুলো নীতিহীন দলছুট
লোক ঐক্য করেছেন। বিগত নির্বাচনে মাত্র ৮টি আসন পেয়েছে তারা।
তাদের থেকে বেশি আসন পেয়েছে জাতীয় পার্টি।
সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.
মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগ সম্পাদক ও
জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আ’লীগের
সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের যুগ্ন-সাধারণ
সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.
ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451