মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এখন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৩৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্সঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

আজ শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ১০টা) আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদেরের অ্যান্ডো ট্রাকিয়াল টিউব (আইওবিপি মেশিন) খুলে ফেলা হয়েছে। আস্তে আস্তে ঘুমের ওষুধও কমিয়ে আনা হচ্ছে।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আরো জানান, টিউব খোলার পর মন্ত্রী মহোদয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে।

মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যদের এসব তথ্য জানান চিকিৎসক।

গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

হাসপাতাল লবিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের, কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, আওয়ামী লীগ নেতা নাইমুজ্জামান মুক্তাসহ কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটির নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451