বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজিল্যান্ডে নিহত কৃষিবিজ্ঞানী ড. সামাদ আজাদ, কুড়িগ্রামের নাগেশ্বরীতে শোকের ছায়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪১৫ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ::
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে হামলার ঘটনায় দুই
বাংলাদেশী নিহত হয়েছেন। এর মধ্যে একজন কুড়িগ্রাম জেলার
নাগেশ্বরী উপজেলার কৃষি অর্থনীতিবিদ ড. সামাদ আজাদ। তার
স্ত্রীর নাম কিশোয়ারাসহ দুই সন্তানসহ নিউজিল্যান্ডে বাস
করতেন তিনি।
কৃষিবিদ আবদুস সামাদের মৃত্যুর খবর স্বজনদের মাঝে ছড়িয়ে
পড়ায় তার গ্রামের বাড়িতেও শোকের ছায়া বিরাজ করছে।
পরিবারসহ স্থানীয়রা তাদের প্রিয় মানুষের মৃত্যুর খবরটি মেনে
নিতে পারছেন না।
ড. মো. আবদুস সামাদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের
কৃষি তথ্য বিভাগের অধ্যাপক ছিলেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে
আগাম অবসর গ্রহণ করার পর তিনি ৫ বছর আগে সপরিবারে
নিউজিল্যান্ড চলে যান। সেখানে তিনি লিংকন বিশ্ববিদ্যালয়ে
পিএইচডি ডিগ্রী গ্রহণ করেন। ২ ছেলে ও স্ত্রী তার সাথেই
থাকতেন। বড় ছেলে ঢাকায় থাকেন।
নিহত বাংলাদেশী ড. সামাদ আজাদের বাড়ি কুড়িগ্রামের
নাগেশ্বরী উপজেলার মধুর হাইল্যা গ্রামে। নিহত ড. সামাদ আজাদ
চার ভাই ও ছয় বোনের মধ্যে সবার বড়। গ্রামের বাড়িতে এক ভাই
থাকেন।
নিহত ড. সামাদ আজাদের ছোট ভাই শামছুজ্জামান জানান, ড.
সামাদ আজাদ আমাদের ১০ ভাই বোনের মধ্যে সবার বড়। ৫ বছর
আগে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে
নিউজিল্যান্ডে যান। সেখানে তিনি দুই ছেলে স্ত্রীসহ বসবাস
করছিলেন। বিভিন্ন ভাবে সন্ত্রাসী হামলায় তার নিহত হওয়ার খবর
শোনার পর নিউজিল্যান্ডে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত
হয়েছি।
এব্যাপারে নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো:
আল ইমরান জানান, নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় ড.
সামাদ আজাদের মৃত্যুর বিষয়টি তার পরিবার সহ বিভিন্ন মাধ্যমে
যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।

এদিকে ড. সামাদ আজাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে
নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী শাসনতন্ত্র
আন্দোলন, বাংলাদেশ। মসজিতে সন্ত্রাসী হামলায় মানুষ হত্যার
প্রতিবাদে বিকেলে নাগেশ্বরী উপজেলা শহরে এ বিক্ষোভ মিছিল
বের করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451