বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, সর্বোচ্চ সীতাকুণ্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৭৫ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কবার্তা

অনলাইন ডেস্ক :

আজ শুক্রবার সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। সেখানে আজকের তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ সেলসিয়াস। অন্যদিকে, গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে, ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে গতকাল থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সারা দেশের তাপমাত্রা তুলে ধরা হয়েছে।

এছাড়া আজ ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে। এবং দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গায় আজ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। শৈত্যপ্রবাহের কারণে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। শীতার্ত মানুষেরা গরম কাপড়ের অভাবে কষ্ট করছেন।

এদিকে, শীতের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ভিড় বেড়েই চলেছে। সদর হাসপাতালে ১৩ শয্যার শিশু ওয়ার্ডেই প্রায় অর্ধশত শিশু চিকিৎসা নিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চুয়াডাঙ্গায় আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জানান, শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত ১০ হাজার কম্বল পাওয়া গেছে। এবং বিতরণের জন্য উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451