রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় পল্লী বিদ্যুৎ সমিতির সেচ লাইন সংযোগে ব্যাপক দূর্নীতির অভিযোগ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬২ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি।। নাগেশ্বরী পল্লী
বিদ্যুৎ সমিতিরি অ-গভীর সেচ লাইন সংযোগে ব্যাপক দূর্নীতি ও
অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন
অভিযোগ করেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ সমিতির
পরিদর্শক মোঃ মামুন-উর-রশিদ অনিয়মতান্ত্রিক পন্থায় পল্লী বিদ্যুৎ
সমিতির নীতিমালা অমান্য করে ম্যানেজ হয়ে একই পোলে একাধিক
সেচ সংযোগ দিয়েছে। জানা গেছে একটি সেচ সংযোগ হইতে
কমপক্ষে ৭৫০ ফিট দুরত্বে লাইন সংযোগ দেয়ার বিধান থাকিলেও
সেখানে মাত্র ২০০ ফিটের মধ্যে নতুন লাইনের সংযোগ দেয়া হয়েছে।
যাহা পল্লী বিদ্যুৎ সমিতির বিধি বহিভূত। এ ব্যাপারে গত ১৩ নভেম্বর
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দের ভাটি দিগদারী গ্রামের মৃত জেয়াদ্দি
মামুদ এর পূত্র মোঃ মোশারফ হোসেন বাদী হয়ে জেনারেল ম্যানেজার পল্লী
বিদ্যুৎ সমিতি নাগেশ্বরী ও কুড়িগ্রামে লিখিত অভিযোগ করেছে।
কিন্তু দীর্ঘদিন পরেও এর সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শুধু তাই নয় ভোগডাঙ্গা ইউনিয়নের টেংনার ভিটা গ্রামেও একই ধরনের
একাধিক সেচ সংযোগ দেয়ার অভিযোগ রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451