বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ মাদক কারবারী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে একজন ইউপি সদস্য।
থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে থানার এসআই- মামুনুর রশীদ, এসআই- গোলাম
মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার
সর্বানন্দ ইউনিয়নের প্রফেসরের বাজার থেকে ৫৫ হাজার ৮্#৩৯;শ টাকা মূল্যের ১্#৩৯;শ ৮৬টি ইয়াবা
ট্যাবলেটসহ ঐ ইউপির ৭নম্বর ওয়ার্ড সদস্য ও পশ্চিম বাছহাটী গ্রামের লাল মিয়ার পুত্র মোয়াজ্জেম
হোসেন ওরফে সোহাগ (৪০),একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র মাহুসরুজ্জামান বিপ্লব (২৪) ও
পার্শবর্তী মৃত আঃ জলিলের লেবু মিঞা (৩০)কে গ্রেপ্তার করেন। ইউপি সদস্য সোহাগ মিঞা
ইতোপূর্বেও মাদক কারবারীতে গ্রেপ্তার হয়ে জামিনে বেড়িয়ে এসে ফের পূর্বের ন্যয় ব্যবসা
চালিয়ে আসছিল বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করে
আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451