শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বড়াইগ্রামে তুচ্ছ ঘটনায় গৃহপরিচারিকাকে অমানুষিক নির্যাতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৪০৩ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনায় হাসিনা খাতুন (২২) নামে এক গৃহপরিচারিকাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। শুক্রবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নির্যাতনের শিকার হাসিনা খাতুন উপজেলার আগ্রাণ গ্রামের সোলায়মান হোসেনের বিধবা মেয়ে।
গৃহপরিচারিকা হাসিনা খাতুন জানান, তিনি গত দুই মাস যাবৎ উপজেলার মাঝগ্রামের আলী মন্ডলের বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কর্মরত আছেন। বৃহস্পতিবার সকালে দুই মাসের বেতন চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে আলী মন্ডল ও তার ছেলে ইমরান মন্ডলসহ চারজন মিলে বাঁশের লাঠি ও বাটাম দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। তবে গৃহকর্তা আলী মন্ডলের স্ত্রী আনোয়ারা খাতুনের দাবী, তার বাড়ি থেকে ৩৫ হাজার টাকা ও একটি সোনার গহনা চুরি করেছে সন্দেহে তার স্বামী হাসিনাকে মারপিট করেছে। তবে পরে খুঁজে বাড়িতেই সেগুলো পাওয়া গেছে বলেও তিনি স্বীকার করেন।
হাসপাতাল সুত্রে জানা যায়, হাসিনার বাম কানে আঘাত লাগায় সে কানে কম শুনছে। এছাড়া পেটে ও হাত-পায়ের বিভিন্ন জায়গায় মারপিটের কারণে কালশিরে দাগ রয়েছে। তার চিকিৎসা চলছে।
বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক তারেক জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451