মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে নাশকতা মামলার ৩ আসামী গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার দিন গত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রাম ভদ্র গ্রাম থেকে এদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, রামভদ্র খানাবাড়ি গ্রামের ইব্রাহিম আলীর পুত্র গোলজার হোসেন (৪৫), রামভদ্র কদমতলা গ্রামের মৃত হোসেন আলীর পুত্র সাদেকুল ইসলাম (২৬) ও আলহাজ্ব মৃত সাজু মিয়ার পুত্র সৈয়দ আলী (৩২)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই জামায়াতের সমর্থক। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নাশকতার মামলা বিচারাধীন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451