বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আ’লীগ নেত্রীর মানহানি মামলা দায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৩৯৬ বার পড়া হয়েছে

কামরুজ্জামান শাহীন,ভোলা॥

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১টিভির টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভোলা জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও নারী নেত্রী খাদিজা আক্তার স্বপ্না বাদি হয়ে মামলাটি করেন। দায়িত্বরত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো. ছানাউল হক কোন প্রকার ওয়ারেন্ট ও সমন না দিয়ে মামলাটি জুডিসিয়াল তদন্তের আদেশ দেন।
মামলাটি দায়েরে সার্বিক সহয়তা করেন ভোলা জেলা আ’লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাস সফি।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৬ অক্টোবর মধ্যরাতে ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। এ সময় ব্যারিস্টার মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কি-না?’ এর জবাবে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য ধন্যবাদ দিচ্ছি। আপনি ‘চরিত্রহীন’ বলে আমি মনে করতে চাই।’
তার এ কটূক্তি মানহানিকর। যা টেলিভিশন লাইভে সমগ্র নারী জাতীকেই সম্মানহানি করেছে। তাই মামলাটিতে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বাদী আ’লীগ নেত্রী খাদিজা আক্তার স্বপ্নার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শোয়েব হোসেন মামুন, সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম, নারী-শিশু পিপি গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, এপিপি মেজবাহুল আলম ও এ্যাডভোকেট ফিরোজ শাহ।
মামলার বাদী খাদিজা আক্তার স্বপ্না জানান, একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মইনুল নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে যে গালি দিয়েছেন আমি মনে করি সমগ্র নারীদের জন্য এটা অপমানকর। এ রকম ঘটনা যেনো ভবিষ্যতে আর না হয় এ জন্য আমি সংক্ষুব্দ হয়ে মামলাটি করেছি।
এ.পি.পি. শোয়েব হোসেন মামুন জানান, আমরা চেয়েছিলাম এ মামলায় আসামীর ওয়ারেন্ট হয়। কিন্তু বিজ্ঞ আদালত মনে করেছেন মামলাটি জুডিসিয়াল তদন্ত হয়ে আসুক, তার পর ব্যবস্থা নিবে। আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। দেখা যাক আগামী ২৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য তারিখে কি হয়। আশা করি আমরা সুবিচার পাবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451