বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

ব্যারিস্টার মইনুল জামায়াত শিবিরের গুণকীর্তন করেছে: বানিজ্যমন্ত্রী তোফায়েল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি।।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মাসুদা ভাট্টি একজন সৎ ও প্রখ্যাত সাংবাদিক। তাকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন যে উক্তি করেছেন তা দুঃখজনক। বরং রাজনৈতিকভাবে চরিত্রহীন ব্যারিস্টার মইনুল হোসেন। কারণ তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাকের দলের নেতা হয়েছিলেন। তিনি জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে শিবিরের গুণকীর্তন করেছেন। এখন আবার ২১ আগস্ট হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
রোববার (২১ অক্টোবর) দুপুরে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজ তার বক্তব্যের বিরুদ্ধে সারাদেশের নারী সমাজ ঘৃণা পোষণ করেছেন। দেশের ৫৫ জন সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে যোগ্য কোনো লোক নেই বলেই তারা ড. কামাল হোসেনের মতো একজন দল ত্যাগকারী নেতাকে বেছে নিয়েছে।তিনি আরও বলেন, জাতীয় জোট (জাতীয় ঐক্যফ্রন্ট) যে সাত দফা দিয়েছে, তার সবগুলো সংবিধান পরিপন্থি। কোনোটাই গ্রহণযোগ্য নয়।
উত্তর-পূর্ব বাপ্তা ও টবগী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ারা তোফায়েল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সহ-সভাপতি হামিদুল হক বাহালুল যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451