শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতিকের দাবিতে এমপি লিটার মহিলা সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৪২৫ বার পড়া হয়েছে

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতিকের দাবিতে ৩০১ সাংসদ সেলিনা জাহান লিটার নেতৃত্বে ২০ শে অক্টোবর শনিবার বিকালে বিশাল মহিলা আ’লীগের সমাবেশের আয়োজন করা হয়।
রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “নৌকার লক্ষ্যে নারীদের ঐক্য ” শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা প্রতিকের দাবিতে মহিলা আ’লীগের আয়োজনে সাংসদ সেলিনা জাহান লিটা শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং নারীদের সংগঠিত করে ঐক্যবদ্ধ হওয়ার কথা তুলে ধরেন। এমপি লিটা আরো বলেন, ঠাকুরগাও ৩ আসনে ৭০ ভাগ মানুষ আ’লীগ করে অথচ এই আসনে বিগত ১৮ বছর ধরে আ’লীগ ক্ষমতায় নাই। কাজেই এই আসনের ভোটারদের প্রাণের দাবি নৌকা প্রতিক চাই দিতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা আ’লীগের সাধারন সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, বালিয়াডাঙ্গী মহিলা আ’লীগের সভাপতি সুরাইয়া জেসমিন বিউটি, হরিপুর উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন রিপা, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আযম মুন্না, মুক্তিযোদ্ধা হবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সাধারন সম্পাদক সোহেলা রানা প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451