বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে সুফা’র বিতর্ক প্রতিযোগীতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শিক্ষার্থীদের উৎসাহ
প্রদানের লক্ষ্যে বির্তক প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা উপস্থাপন ও
উন্মুক্ত প্রশ্নোত্তর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের
পীরগঞ্জে। গত সোমবার শেষ বিকেলে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পীরগঞ্জ পাইলট
উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগীতার আয়োজন করে। “চালকের
অসতর্কতাই সড়ক দূর্ঘটনার প্রধান কারণ” শীর্ষক বিতর্ক
প্রতিযোগীতার পক্ষে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে পীরগঞ্জ বণিক
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেয়।
প্রতিযোগীতায় পক্ষে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী
হয়। সুফা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাউদী হাসান সুমনের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি
ইমদাদুল হক। বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন
রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক সবুর আলম, বিচারক মন্ডলীর দায়িত্ব
পালন করেন চন্দরিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাহবুবা নাসরিন,
সেতাবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক আবুল কাশেম, ডি.এন কলেজের প্রভাষক
নুর মোহাম্মদ, বিভি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাজেদুর রহমান
প্রমূখ। পরে বির্তক প্রতিযোগীতা, মুক্তিযুদ্ধ বিষয়ে রচনা উপস্থাপন ও
উন্মুক্ত প্রশ্নোত্তর প্রতিযোগীতার বিজীয়দের মাঝে পুরস্কার প্রদান করা
হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451