শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

সরকারী চাকুরীতে ৫% কোটা বহালের দাবীতে দিনাজপুরে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে

সোহেল রানা,(হিলি),দিনাজপুর প্রতিনিধিঃ-
সরকারী চাকুরীতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবীতে দিনাজপুরে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
আদিবাসী কোটা রক্ষা কমিটির ব্যানারে দিনাজপুর প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচী পালনকালে তেভাগা আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসীদের ভুমিকার কথা উল্লেখ করে আদিবাসী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সমাজে আজও আদিবাসীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পিছিয়ে পড়া জনগোষ্টী হিসেবে এখনও তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। এরপরও নানান প্রতিকুল অবস্থার মধ্যে লেখাপড়া করেও তারা সরকারী চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্টীকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবদিক বিবেচনা করে সরকারী চাকুরীতে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবী জানান তারা।
মানববন্ধন কর্মসূচীতে তারা ঘোষনা দেন, অবিলম্বে আদিবাসীদের জন্য সরকারী চাকুরীতে ৫ শতাংশ কোটা বহাল করা না হলে বিক্ষোভ, অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, আদিবাসী কোটা রক্ষা কমিটি দিনাজপুরের আহ্বায়ক মিলন সরেন, যুগ্ম আহ্বায়ক রিপন মার্ডি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ মালকো, ডেনিস বাস্কে, সিদায় পাহান, আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুরের সভাপতি আলবেনুস টুডু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451