বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৩ টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গোৎসব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩৯১ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এ বছর ৭৩ টি মন্ডপে দূর্গা পুজার
আয়োজন বরা হচ্ছে। ১৫ থেকে ১৯ অক্টোবর পালিত হবে হিন্দু
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ দূর্গোৎসব। অনেক পূজা মন্ডপে
প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কোথাও কোথাও
চলছে রঙ করার কাজ। আবার কোথাও চলছে দেবীকে অলংকরণের কাজ। পূজা
মন্ডপগুলোতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য করা হচ্ছে আলাদা আলাদা
প্রবেশপথ ও বসার জায়গা। উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদের সাধারণ
সম্পাদক ও কেন্দ্রীয় পুজা মন্ডপের সভাপতি ভারত চন্দ্র রায় জানান, দেবী
এবার ঘোটকে (ঘোড়া) চড়ে আসবেন। উৎসবের প্রস্তুতি প্রায় শেষ।
আমরা সাড়ম্বরে এবারের পূজা উদ্ধসঢ়;যাপনের প্রস্তুতি নিচ্ছি। এটি
হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উৎসবে সকল ধর্মের
মানুষ অংশগ্রহণ করে। তাই উৎসবের সফল সমাপ্তির জন্য তিনি সবার
সহযোগিতা কামনা করেন। দূর্গোৎসবকে নির্বিঘœ করার লক্ষ্যে
উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ব্যাপারে উপজেলা
নির্বাহী অফিসার মাছুমা আরেফিন জানান, বৈশিষ্ট্য অনুযায়ী
প্রতিটি মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ
নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য
মোবাইল টিম কাজ করবে। যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি
এড়ানোর জন্য থাকবে তদন্ত কমিটি। সফল ভাবে পূজা আয়োজনের জন্য
প্রতিটি পূজা মন্ডপে সরকার ৫শ‘ কেজি করে চাল বরাদ্দ দিচ্ছে বলে
জানান তিনি। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান,
ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপগুলোতে মেটাল ডিটেক্টর ব্যবহার করবে পুলিশ
প্রশাসন। মাদক ও জুয়ার আসর কেউ যেন বসাতে না পারে সে ব্যাপারে
কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পূজার সময় অপরিচিত ও সন্দেহভাজন
কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451