মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৩৯০ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাইল হোসেন (৩৫) কে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড নামক এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শেষ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জামাত শিবিরের কিছু কর্মী একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। অভিযানে বাকীরা পালিয়ে গেলেও পুলিশ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাইল হোসেনকে আটক করে। ইসমাইল হোসেন পঞ্চগড় জেলা শামসুল হকের ছেলে। তিনি ঠাকুরগাঁও রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মর্তুজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451