শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে বাণিজ্যিক ভাবে আম চাষ শুরুর লক্ষ্যে বিনামুল্যে উন্নত জাতের আমের কলম চারা বিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩৭১ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামে বাণিজ্যিক ভাবে আম চাষ শুরুর লক্ষ্যে বিনামুল্যে উন্নত জাতের আমের কলম চারা বিতরণ করা হয়েছে। জেলা শহরের পপুলার ক্লিনিক চত্বরে গতকাল বিকেলে এজামুন নেছা ফাউন্ডেশন এর অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বদরুল হাসান বাবুল এর সভাপতিত্বে এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই, জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, কুড়িগ্রামের মাটি আম চাষের উপযোগী তার পরেও এখন পর্যন্ত বাণিজ্যিক ভাবে আম চাষ শুরু হয়নি। এ কার্যক্রমের মাধ্যমে শিঘ্রই বাণিজ্যিক ভাবে আম উৎপাদন শুরু হবে।
এসময় ৩০ জন বাগান মালিকের হাতে হাড়িভাঙ্গা, ফজলি ও ল্যাংড়া জাতের ৭শ’ গাছের কলম চারা তুলে দেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451