শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের রৌমারীতে অটো-বাইক চাপায় শিশু নিহত নিহত শিশুর পরিবারকে মারধর করে চালককে ছিনাতাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৩৯২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারী চালিত অটো-বাইক চাপায় রোমানা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ইজলামারী নামক স্থানে এই দূর্ঘনা ঘটে।
এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী অটো-বাইকসহ চালককে আটক করে রাখে। পরে দুপুরের দিকে অটো চালকের আত্মীয় স্বজন জোটবদ্ধ হয়ে এসে নিহত শিশুর পরিবারের উপর হামলা চালিয়ে অটো-বাইক চালককে ছিনিয়ে নিয়ে যায়। এতে নিহত শিশুটির মা নইমা খাতুন (২৬) মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
স্থানীয়রা জানায়, শনিবার ১১টার দিকে শিশুটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এসময় রৌমারী থেকে ইজলামারী ঘাটের দিকে যাওয়া একটি দ্রুতগামি অটো বাইক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে উত্তেজিত এলাকাবাসী ও নিহত শিশুটির পরিবারের সদস্যরা অটোসহ অটো-চালককে আটক করে রাখে। অটো চালককে আটকের ঘটনাটি চালকের বাড়িতে পৌছেলে তার আত্মীয় স্বজন লাঠি-সোঠা নিয়ে জোটবদ্ধ হয়ে এসে নিহত শিশুর পরিবারের উপর হামলা চালায়।
শিশুটি ইজলামারী গ্রামের রফিকুল ইসলামের কন্যা। অটো-চালক মজনু (২৮) একই গ্রামের আব্দুল হাইয়ের পুত্র বলে জানা গেছে।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটো রিক্সা আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অব্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451