বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গোপালগঞ্জে তিনদিন ব্যাপি ৪র্থ উন্নয়ন মেলা শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৪১০ বার পড়া হয়েছে
dav

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তিন দিন ব্যাপি চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে দেশের মানুষকে সরকারের সাফল্য সম্পর্কে অবহিত করার প্রয়াসে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকার র‌্যালীর নেতৃত্ব দেন। র‌্যালিিট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কের মেলা ভেন্যুতে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ র‌্যালীতে অংশ নেন।
পরে স্থানীয় পৌর পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো: শহীদ উল্লা খন্দকার। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ৭৮টি স্টল থেকে সরকারের সাফল্য তুলে ধরা হবে।
এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, রিয়েলিটি শো, তথ্য চিত্র প্রদর্শনী, ডকুৃমেন্টরী শো, কুইজ প্রতিযোগিতা, যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451