বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

সাতক্ষীরা তালা উপজেলার জনগনের সেবামূলক সরকারি দপ্তরের অধিকাংশ কর্মকর্তারা কর্মস্থলে থাকেন না।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ২৬০ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা :

সাতক্ষীরা তালা উপজেলার জনগনের সেবামূলক

সরকারি দপ্তরের অধিকাংশ কর্মকর্তারা কর্মস্থলে

থাকেন না। তড়িঘড়ি করে অফিসে আসেন,

দায়সারা সেবা দিয়ে দ্রুত কর্মস্থল ত্যাগ করেন।

ফলে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে

তালাবাসী।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,

প্রাণী সম্পদ, পরিবার পরিকল্পনা, খাদ্য নিয়ন্ত্রক,

সমাজসেবা, যুব উন্নয়ন, পরিসংখ্যান,

হিসাব রক্ষণ কর্মকর্তা, একটি বাড়ী একটি

খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী, সিনিয়র

উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী সেটেলমেন্ট

অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের

কর্মকর্তারা তালায় থাকেন না।

এতগুলো সরকারি দপ্তরের কর্মকর্তারা তালায়

অবস্থান না করার কারণে কাঙ্খিত সেবা থেকে

বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা হাজারো

মানুষ। উপজেলার ১২ ইউনিয়নের ২২৯ গ্রামের

প্রায় ৪ লক্ষ মানুষের সেবা পাওয়ার স্থল এ সরকারি

দপ্তরগুলো।

এসকল দপ্তরের কর্মকর্তারা কর্মস্থলে থাকলে তার

অধিন্যস্থ কর্মচারী ও অফিস সহযোগীরা

মনোযোগী হয়ে দায়িত্বপালন করেন। কিন্ত

কর্মস্থলে দায়িত্বশীল কর্মকর্তারা না থাকলে

রয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগও।

উপজেলা নির্বাহী অফিসারের মোঃ ফরিদ

হোসেন জানান, তালা নিন্মাঞ্চল হওয়ার কারণে

একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ফলে

বৃষ্টিপাতের কোন কোন কর্মকর্তা তড়িঘড়ি

করে চলে যেতে পারেন। সাধারণত এমনটি হয় না।

তবে কোন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ

থাকলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451