মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 চ্যানেল আই এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে তিন দিন ব্যাপী বর্ণিল কর্মসূচী শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২৫ বার পড়া হয়েছে

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
‘কোটি প্রাণে মিশে আমরা এখন ২০-এ’ শ্লোগান কে সামনে রেখে চ্যানেল আই এর ২০ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে তিন দিন ব্যাপী বর্ণিল কর্মসূচী শুরু হয়েছে। আমার চ্যানেল আই দর্শক ফোরামের উদ্যোগে রোববার শহরের পি টি আই চত্বরে নারকেল চারা রোপণের মাধ্যমে এ কর্মসুর্চীর উদ্বোধন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম। পরে শিশুদের প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন করতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, পি টি আই এর শিক্ষক আলতাফ হোসেন, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহ্ফুজার রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, আমার চ্যানেল আই দর্শক ফোরামের যুগ্ম আহবায়ক জ্যোতি আহমদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, শাহ্ আলম, শাহীন আহমেদ, ফিরোজ আলম মনু, জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।
তিনদিন ব্যাপী কর্মসূচীর মধ্যে আগামী ১ অক্টোবর জেলা পরিষদ মিলনায়তনে সূধী সমাবেশ, জন্মদিনের কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শহরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। এছাড়াও ২ অক্টোবর ধরলা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451