শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশি সুমনের বিশাল মোটরসাইকেল শোডাউন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই- রানীনগর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা ও নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন ব্যাপক শোডাউন করেছেন।
তিনি জনগনের দোয়া ও আশীর্বাদ চেয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং সরকারের নানামুখী সফলতা মাঠ পর্যায়ে তুলে ধরে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেন। এ সময় তিনি এলাকাবাসির উদ্দেশ্যে বলেন, ‘শোষণ বা শাসক নয়, আমি আপনাদের সেবক হতে চাই।
শনিবার দুপুরে রসুলপুর বাজার হতে প্রায় হাজার খানিক মোটরসাইকেল, পিকাপ ও শ্যালো মেশিন চালিত ভটভটি যোগে আত্রাই-রাণীনগরের নেতাকর্মী সঙ্গে নিয়ে ব্যাপক শোডাউন ও পথসভা করেন। তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন, গুরুত্বপূর্ন স্থান, হাট-বাজারে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শোডাউন চলাকালে সড়কের দুই ধারে জনগনকে শুভেচ্ছা জ্ঞাপন করে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুর রহমানের ছেলে এ্যাড. ওমর ফারুক সুমন বলেন, আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। তিনি অঙ্গীকার করে বলেন, প্রধানমন্ত্রীর আর্শিবাদ নিয়ে আমি নির্বাচিত হলে এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করব।
এছাড়াও তিনি ভোটারদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকান্ড ও ব্যক্তিগত পরিচয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451