বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঝিনাইদহের কালীগঞ্জ থানার শ্রেষ্ঠ এসআই শুকুমার ও নিরবকে পুরস্কার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই এসআই মামলা তদন্তে শ্রেষ্ঠ এসআই এর

পুরস্কার অর্জন করেছেন শুকুমার কুন্ডু ও এসআই নিরব হোসেন।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশের মাসিক কল্যাণ সভায়

আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময়

অতিরিক্ত পুলিশ সুপার আজহাজার আলী শেখ, জেলার ৬ থানার অফিসার-ইন-

চার্জ (ওসি)সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, চলতি বছরের ১৪

মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও

চিকিৎসক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিরব হোসেন ঘটনার সাথে

সম্পৃক্ত সবুজ খান (২২) নামের এক শিবির নেতাকে ঝিনাইদহ সদর

উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করেন। পরে আদালতে সবুজ খান হত্যাকান্ডের

ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ মামলার সাফল্যস্বরুপ

এসআই নিরব হোসেনকে জুলাই মাসের শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান

করা হয়।

অপরদিকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বের কালীগঞ্জের খোদ্দরায়গ্রামের বাবু

দাসের ছেলে শিশু সৌরভ কে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই মামলার তদন্তকারী

কর্মকর্তা এসআই শুকুমার কুন্ডু হত্যা সাথে জড়িত থাকার অপরাধে গত

চলতি বছরের ২৫ মে বিপুল দাস ও আকাশ নামের দুই হত্যকারীকে গ্রেফতার

করে।

এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়।

পরে কালীগঞ্জের আমলী ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আলমগীর

কবীরের সামনে ফৌজদারী দন্ডবিধির ১৬৪ ধারায় আসামিরা হত্যার ঘটনা

বর্ণনা করে। এ মামলার সাফল্যস্বরুপ এসআই শুকুমার কুন্ডুকে শ্রেষ্ঠ এসআই

এর পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451