শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৯৪ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার ইলিশা মাছ ঘাট এলাকায় ইউসুফ (১১) নামে এক জেলে শিশুর
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় সিসি ব্লকের ওপর গাছের
সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ রাজাপুর
ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল খালেক মাঝির ছেলে।
শিশুটির এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা
হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোকতার হোসেন
বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে চাচা এবং দুলাভাইয়ের সঙ্গে নদীতে
মাছ শিকার করে ফিরে আসে ইউসুফদের ট্রলার। ঘাটে আসার পর হঠাৎ
নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পর তাকে সিসি ব্লকের পাশের
গাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ
ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত
করছে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451